তুমি আমি যদি হই নাজমুল আহসান · কবিতা · 2015-03-29 · 795 ভিউ রূপালি প্রান্তর তার প’রে সবুজের আস্ফালন তার প’রে অন্তিম সূর্যকিরণ মুক্ত জানালা সবুজের সমারোহ তার প‘রে কুয়াশার চুম্বন তুমি যদি অরুণাভা হও আমি হই শষ্যবরণ তুমি যদি হও সবুজ বনানী আমি তবে কুয়াশার আস্তরণ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (18)