মেঘ আসবে বলে
একটুকরো মেঘ আসবে বলে
আমি কুনোব্যাঙ হয়ে বসে থাকি
তীর্থের কাক হয়ে চেয়ে থাকি আকাশে
মেঘ আসে ভালবেসে সময়ের কোল বেয়ে
তবু তো তর সয়না
ভালোবাসা স্থির হয়ে রয় না
মেঘের ও তো ফুরসত চাই
চাই অবকাশ
আয় আয় মেঘ
ভালবাসা হয়ে আয়
নিয়ে আয় ছায়া
আমি মায়া হয়ে বসে রব
কায়াহীন ছায়ায়
Comments (10)