পোড়ানোর জন্যই তো
বেছে নিয়েছি তোমায়
সবকিছু পুড়িয়ে দিব
রেখে দিব কেবল সুকুমার হৃদয়
শৈল্পিক দৃষ্টি আর সেসব আঙুল
যা দিয়ে তুমি ছুঁয়ে দেখ আমায়
পুড়িয়ে দিব জানালার কাঁচ লোহার গ্রিল
ঘটি-বাটি,হারিকেন--সব !
পোড়াবোনা কেবল সেই শাড়ির আঁচল
যেখানে শতজনমের ভালবাসার
নৈবিদ্যি সাতপাঁকে বাঁধা পড়েছে
লেপ্টে আছে ভালবাসার সুকুমার রঙ
মন্তব্য (14)