মুখস্ত করেছি তোমার হৃদয়
কর্কশ মেঘের আস্তিনে এসো
স্বপ্নের গুঁড়ো মেখে সবুজে- স্নায়ূতন্ত্রে দিও
সফ্টজেল থেরাপি
প্রচলিত সমাজের ক্ষিপ্রতায়
কেঠো হয়ে গেছে কবির হৃদয়
শিল্পের উদরে প্রবিষ্ট হয়ে দেখি
থমকে গেছে চপলা সুর যত
কেবল তুমিই চলমান সত্তা-
একমাত্র স্পন্দন !
প্রেম পত্রের প্রতিটি শব্দের ন্যায়
মুখস্থ করেছি তোমার হৃদয়
মন্তব্য (19)