রাজনীতি, এটি ছিল রাজার নীতি

এখন এটি পাতকনীতি

হায়রে কাঠাল ভাঙ্গারনীতি!

সহজ-সরল এ জাতি, গুটি কয়েক

পাতকের হাতে বন্ধী

মানবতা ডুকরে কাঁদে

যৌবনের ঘুড়ি হতাশার

জ্বরে কাঁপে

এখানকার সুকুমার

স্বপ্নের কুহক ছড়ায়,

অবশেষে…

নৈরাজ্যের চোরাবালিতে ডুব দেয়

দেয় আত্ম চিৎকার!