প্রস্তুত হোন
সৌন্দর্য আকাশে জলে রংধনুতে
সৌন্দর্য প্রেমিকার চোখে, প্রেমিকের মুখমন্ডলে
সৌন্দর্য প্রকৃ্তিতে,নব সৃষ্টিতে।
উদারতা আকাশে বাতাসে
সুর্যের আলোতে, জলে
জলের উপরে, জলের নিচে
উদারতা একান্নবর্তী সংসারে, সহপাঠিতে
এবং লেখায়, গ্রুপ খেলায়।
বিজ্ঞতা বইতে,নেটে
বিজ্ঞতা আছে আকাশে নদীতে পাহাড়ে।
প্রস্তুত হোন একটি সৌন্দর্য বিপ্লবের জন্য
প্রস্তুত হোন একটি জ্ঞান বিপ্লবের জন্য
প্রস্তুত হোন বিশাল উদরতা বিপ্লবের জন্য
কামনা করি একটি সুন্দর সকালের জন্য।
Comments (0)
No comments yet. Be the first to comment.