তোমার প্রতি আমার ভালবাসা
বসন্তের গজাঁনো কচি পাতার মতো সতেজ !
তোমার প্রতি আমার ভালবাসা
ফুটন্ত গোলাপের সুঘ্রাণের চেয়েও বেশি !
তোমার প্রতি আমার ভালবাসা
সকালের সূর্যের রক্তিম রশ্মির চেয়েও গতিশীল !
তোমার প্রতি আমার ভালবাসা
বৈকাল হ্রদের স্থির গভীর পানির চেয়েও গভীর !
আমি ভালবাসি তোমাকে
সমুদ্র যেমন নদীকে ভালবেসে কাছে টানে !
মন্তব্য (4)