জন্মদিনে নয়কো ভালো মোমবাতি আর কেক
শুভেচ্ছা আর উইশ করা- সব আসলে ফেক[fake]
অন্য জাতির সংস্কৃতি ভ্রষ্ট আয়োজন
মুসলমানের এসব দেখে কষ্টে কাঁদে মন
তাই বলে কি সংস্কৃতির ঘরটা রবে ফাঁকা-
চার দেয়ালে মন্দ ছবি চলবে জেনো আঁকা
সালতামামী হিসেব কষে মন্দ এবং ভালোয়
রব কি আছেন খুশী-রাজী পথ চলা কি আলোয়
অন্ধ-বধির কয় জীবনে দ্বীপ জ্বলেছে জ্ঞানের
কার কতটা ভালাই হলো দুখ্ ফুরালো মনের
বিচ্ছুরিত হয় কি নামে সত্যবাদীর সুনাম
নিত্য যারা মুখাপেক্ষী পায় কি তারা ইনাম
সত নির্ভীক দরাজদিল ও সমাজসেবী হওয়া-
কষ্টে যাদের দিনগুজরান তাদের দোয়া পাওয়া
চক্ষুশীতল হয় কি তাঁদের সন্তুষ্ট কি তাঁরা
যেই মা-বাবা থাকলে খুশী জীবন আলোয় ভরা
অনাত্মীয়-আত্মীয়রা সবকিছুতেই স্মরে
যাদের দোয়া ছাতার মত থাকে মাথার পরে
মন্দকামের নন্দরা সব যার নামেতে ডরায়
জন্মদিনের হিসাব তারই- পূণ্যে জীবন ভরায়!!
সত্য-বিচার সভ্য-সমাজ গড়তে জীবন পণ
আল্লাহ প্রভূ সহায় থাকুক চেষ্টা আমরণ!!
[সালতামামী কল্যানকর, থাকলে মনে আল্লাহর ডর]
মন্তব্য (7)