স্নেহের মায়া বড় মায়া
বাঁধা বিনেসুঁতোয়,
রাখতে গেলে চলে যায়
দূরে অজানায়!
প্রভাতকালে রঙিন আলো
ছড়ায় বিচ্ছুরণ,
গোধুলিতে রঙিন আভা
বিরূপ শিহরণ!
কতো আশা কতো স্বপন
কতো আয়োজন!
অন্তিমকালে যাত্রাপথে
নাই কোনো স্বজন।
বাহারী এই দেহের অঙ্গ
ছিন্ন হবে সব,
আমায় ভুলে গাইবে সবাই
প্রভুর কলরব।
মন্তব্য (13)