আগে পরে কেউ ছিলনা
ছিলেন অন্তর্যামী,
আপন পর মিছে মায়ায়
হলাম বিপথগামী।

কেউ আপন কেউ পর
নিয়মনীতির খেলা,
কষ্ট বাড়ে ভীষণ রকম
করলে অবহেলা।

বিধির বিধান না মেনেই
চললাম দ্রুতযানে,
বিধি আমায় বাম করেছে
আহাজারি মনে।

দুষ্টপথ আর নষ্টামোতে
এলিয়ে সারাজীবন,
সাজের বেলা শূন্য হাতে
কেঁদে মরে মন।

আপন আমায় করিসনারে
দূরেই ফেলে রাখ,
দু'দিন পরে এমনি করেই
হয়ে যাবো ফাঁক।

স্মরণ যদি করিস আমায়
ব্যথা নিয়ে বুকে,
চাইবি আমি ওপারেতে
থাকি যেনো সুখে।