না দেখিলে
আবুল বাশার শেখ
না দেখিলে প্রাণ বাঁচেনা
কেমনে একা ঘরে রই,
না বলা এই মনের কথা
বন্ধু বিনে কারে কই।।
ভালুকাতে বাড়ি আমার
বাদেপুরুড়া ঠিকানা,
আবুল বাশার গানের সুরে
চলছি দেখ অজানা।।
রাস্তা ঘাটে পাই যারে
জিজ্ঞাসীয়া গানের সুরে
কোথায় তারে পাব খোঁজে
যার প্রেমে উতলা হই।।
গাও গেরামে থাকি আমি
গ্রামেই আমার বসতি,
সহজ সরল পোলা আমি
করিনা কারোও ক্ষতি।।
একটুখানি প্রেমের কাঙাল
মনরে বলি সামাল সামাল
শ্যাম বন্ধু আসিবে কবে
আশায় পথ চেয়ে রই।।
E-mail : [email protected]
মন্তব্য (9)