এই এলো রাত অন্ধকারে আলোকিত সাদা বাঁকা চাঁদ
জোনিকির ছিঁ ছিঁ ডাকে দূর আকাশের তারা জ্বলমল

এ যেন এক নিরিবিলি নিরাপদ পরিবেশ
নেই কেউ বিরক্ত করিবার

আলতো শীতল হাওয়ার ছোঁয়া লেগে আসছে গায়ে
ব্যাস্ততা শেষে কোমল বালিশে রাখিলাম মাথা

তাতেও যেন নেই সুখের আভাস চোখ বাধবার চাহিলে..
আসে চিন্তামগ্ন স্বভাব, ভাবনায় আসে পুরো দিনের কর্মকাজ

নেই কোন উপশম কী এ রোগের এই ভেবে রাত্রি কাটলো জেগে জেগে