এখানে সমুদ্র সিম্ফনির তীব্র ঢেউ
ব্যস্ত শহরের এককোনে কৃষ্ণচূড়া গাছের নীচে দাঁড়িয়ে কলেজ যাওয়ার পথে
ভাবছি অতীতের কিছু কথা একা নিভৃতে।
রেল লাইন ধরে দ্রুতগতিতে একটি ট্রেন চলে গেল
চলে গেল আমার সীমানা ছাড়িয়ে ।
ঠিক আর ভুল কোনটি অধিক প্রিয়
এই সেই জায়গা যেখান দিয়ে আমি রোজ হেঁটে যায় ।
কৃষ্ণচূড়ার লাল ফুল রক্তে রঞ্জিত পা দিয়ে দলিয়ে।