কালু মিয়ার মস্ত হাতি
কোমড় দুলিয়ে নাচে
দেখলে কেউ মুখ লুকিয়ে
মিটমিটিয়ে হাসে।
হিরোমার্কা গরুটা তার
চশমা চোখে দিয়ে
আনতে চায় নায়িকা
তারার দেশে গিয়ে।
প্যাঁচামুখী মুরগিটা তার
ম্যাঁও ম্যাঁও ডাকে
নিয়মিত ফুটবল খেলে
পড়াশোনার ফাঁকে।
ছাগল-ভেড়া কাঁধ লাগিয়ে
পাঠশালাতে যায়
স্যারের গায়ে বমি করে
তিড়িং বিড়িং লাফায়।
ছ্যাঁদলা পড়া হলুদ দাঁতে
কালু মিয়া বলে,
"অনেক কিছু দেখতে পাবে
আমার কাছে এলে"।
Comments (5)