কুরবানি
আব্দুল কাদির মিয়া
===============
এলোরে এলোরে দেখ......
জাহানের খুশি নিয়ে,
এলোরে এলোরে দেখ.....
জাহানের খুশি নিয়ে-
ভেঙে দিয়ে সকলের ঘুম,

কুরবানি কুরবানি,
মারহাবা কুরবানি-
ইদুল আযাহার ধুম।

এলো কুরবানি কুরবানি-
মারহাবা কুরবানি,
মারহাবা কুরবানির ধুম......


মনের কিনা আজ ভ্রান্তি গুলো-
ঈর্ষা মেরে করবো শুরু....
জীবনের এক অভিযান,
দিন ভিখারী যারা টানবো বুকে-
হাসবো ওদের সুখে-
কাঁদবো শোকে....

নেই আজ কারো কাঁদা-
দিবো সে প্রমান,
রক্তের ফোঁটা পড়া-
পশুর উড়ে যাওয়া স্বর্গীয় দম....

কুরবানি কুরবানি-
মারহাবা কুরবানি।
মারহাবা কুরবানি-
ঈদুল আযাহার ধুম......।

ঐ দেখ দেখ চেয়ে দেখ....
পাটায় পাটায় আজ-
ঘষাতে ফাঁটা,
আদা হলদি লং আর লঙ্কা বাটা,
আদা হলদি লং আর লঙ্কা বাটা।

দেখ তোরা দেখ-
ভালো করে দেখ,
সাদা চুল কালো ধরে,
কালো টা সোনালী উড়ে,
আজ বটি চকচকে-
কামারের ধার...।

সাজেরে বধূয়া সাজে-
কামিনীর দল।
দেখ খুশবো আবিরে টেনে-
চোখের কাজল,
আজ নতুন নতুন করে-
সাজে বার বার।
কুরবানি কুরবানি-
মারহাবা কুরবানি।

আজ সাজের লহরা ভরে-
ঈদুল আযাহার,
নেই ক্ষুধা নেই আজ কান্না,
গরীব আর এতিমের পাওনা,
ওরা হকের দাবীতে-
খাবে ধনীর ঘরে,
খুশি হয়ে বলবে সে আর না আর না।

আজ মন খুশিতে গাইবে ওরা.....
গাইবে বেঁধে দল।

দপ ডুগি বাজিয়ে আরো-
একতারা সকল,
বলবে মুখে ধন্য শত-
খুশির উপহার।

নাওগো তুমি পূণ্যমনা-
ঈদুল আযাহা তুমি ঈদুল আযাহা-
তুমি ঈদুল আযাহা......


কুরবানি কুরবানি-
মারহাবা কুরবানি,
মারহাবা কুরবানির ধুম-
মারহাবা কুরবানির ধুম........।