মন মাঝি
আব্দুল কাদির মিয়া
===============
বদরে বদরে লুটা
ভাঁটিতে খেপিয়া ছোটা-
নিশি ধরে হালে মাঝি ভাই ও।
ভাসালে সোহাগি তরী-
পেখমে টান নীল ময়ূরী,
ছই তলাতে কারো দেখা নাই ও।
ডাকে তুফান মন দরিয়া-
ঢেঁউ খেলে দোল অবুঝ হিয়া,
বাউল সুরে শশি মুখী গায় ও।
মাঝি রে আরে ও মাঝি রে-
তোমার সমরে অমর ভুলা,
ভাব সাগরে পালে তোলা-
ছোটে তরী বেলা খবর নাই ও।
থামনা মাঝি আমার ঘাটে-
অচীন গাঁওয়ের নিঝুম তটে,
আমার কথা একটু শুনে যাইয়ো।
মাঝি রে আরে ও মাঝি রে-
সেথা দেখো বাঁধা জারুল তরী,
উজানে মুখ আছে ফিরি,
মন মাঝি তাঁর-
দেখা যদি পাই ও।
মন্তব্য (3)