বলনা রে মন
আব্দুল কাদির মিয়া
===============
বলনা রে মন
এই কিছুক্ষণ,
হৃদয় নদীর জল,
পরলো যে তোর দুচোখ ভরে-
চাপলো কে তাঁর কল।
সেই ব্যাথা কলির যৌবনে তোর-
ফুটন বোটায় উঠে,
তুই দেখলি তো সেই-
নিঃসারিত-
পড়লো যখন ফুটে।
ঐ শূল ক্রুশেরই-
ফুলগুলো সব,
তুই নিজেই কি তাঁর মালি?
পুতলি কি তাঁর বীজ বিচালি-
দেখ চোখ বুজে খেয়ালে।
জগৎ অতিথি ঘরে-
যদি বাসে কাল ঝড়ে,
ফুটিলো সে আল চিতা-
যারি পাজর কাননে।
সহাতে সে সুবাসিত,
স্বর্গ সুদান কৃত-
কস্তুরি রবে সে মৌ,
বক্ষ্য সে দানে।
করিলে জীবনে যত-
সুখিত ভ্রমণ,
ধরাকূলে আছে কি ঢের-
ব্যাথা আহরণ।
নহেতো ব্যথিত বুকে-
ঢালো হৃদয়ের জল,
সেথা অগ্নি তৃষাতে নহর-
পাবে পরিমল।
মন্তব্য (5)