কপাল হাতে দেখছি পাড়ি
আব্দুল কাদির মিয়া
===================
নদীর বুকে তুমুল মলে
উতরে উতরে তরঙ্গ খেলে,
স্বচ্ছ জলের মহামারি-
নেই সে টলোমল।
এপাড় ওপাড় দুকূল আজই-
গুমরে কেঁদে দেয় নারাজি,
পার হতে সব যাত্রীগুলো-
চায় সে নিটোল জল।
ঋতুর বায়ু দক্ষিণ হাওয়া-
কাল খেপনে করলে ধাওয়া,
সরলে পচন জুটলা ধরা-
ত্রি মোহনার জল।
ডাকছে আবার করাল জোরে-
মাল্লা মাঝি আয়না ওরে,
ধর পাড়ি ধর আমার স্রোতে,
দেখ পানি নির্মল।
তবে যাত্রীগুলো রাত্রি বেয়ে-
ভোর আকাশের সূর্য চেয়ে,
দেখলো মলিন মেঘের কালো-
সেথা ক্লান্ত মনের ভিড়।
ওরা পায়না খুঁজে কিনার বুঝে,
দিক হারা ঐ দামেরি তুজে,
যেই ছিলো সেই আগেরই মতো-
স্বচ্ছ নদীর তীর।
হায়রে নদীর সুন্দরে সেই-
উজান ভাটির গান,
আজ স্বপনের মতো স্বপনই দেখি-
নেই সে শীতল প্রাণ।
তবু বিশ্বাসের ঐ
ডিঙ্গি আমার,
মন দরিয়ায় দুলে।
ডাকে দাঁড়াও দাঁড়াও-
আর একটু দাঁড়াও,
দেখো হাত কপালে তুলে,
হয়তো পাড়ি দিবোই এবার-
উঠবো বেয়ে কূলে।
Comments (3)