কলমি ডাঙ্গার কূলে
আব্দুল কাদির মিয়া
===============
নাই রে আজই ঘাস ফুলেতে
কানাই ডগার জল ছুড়িতে,
পাতল ধেয়ে হারবে না যে,
শিবের বটের তলে।

সেই কাঁশির প্রভাত সাথী সে দুলি,
দোল শিবিকায় নয়ন খুলি,
চোখে শরৎ কনা শিশির ফেলে,
কলমি ডাঙ্গার কূলে।

আজই নোলক ফুলের বদন ছেয়া-
বিধুর চোখের জলে,
ঘাস খৈ লতারা দল বেঁধে সব,
দাঁড়িয়েছে দীঘলে।

বলছে ওরা শোনরে দুলি,
নিঠোর সাজের নয়ন তুলি-
মোদের খেলায় পাড় করিলি,
সে বিধুর বার কাল।

হার মেনে সে তোর সখেতে,
নয়ন বুকে বাঁধলো তোকে।
পর ভিটাতে ধরতে বুঝি-
সন্ধ্যে বাতির হাল?