একা জেগো না
আব্দুল কাদির মিয়া
===============
এতো রাত আজ একা জেগো না
বারান্দাতে ঝরে পড়ে জ্যোৎস্না,
চেয়ে চেয়ে কাটে বেলা-
এই আমি একেলা,
জেগে আছি চোখে ঘুম আসে না-
এতো রাত আজ একা জেগো না।
মেলে আছে হৃদয়ের জানালা-
তাঁরই পাশে রজনীগন্ধা,
তুমি যেন সবই ডালে-
ফুটে আমি ফুলে ফুলে,
ফিরে দেখি নেই তুমি-
আমি একেলা।
ডাকে মোরে সুখপাখি-
বলে রাত কিছু বাকি,
তুমি ঘরে চাঁদ ফেলে-
কেন আঙিনায়,
এতো রাত আজ একা জেগো না।
তারাগুলো চুপি চুপি-
কি যেন বলছে ওরা,
বুকে মৃদু আবেগের মহুয়া,
বলাকার পাখা মেলে-
বলাকের পিছু উড়ে,
ছুঁইতে সে তবু দূরে-
একবারও সেতো ফিরে দেখেনা।
প্রভাতের আলপনা-
পূব আকাশে লালিমাতে,
এমনিতে তুমি আর এঁকো না,
এতো রাত আজ একা জেগো না।
তুমি এতো রাত-
আজ একা জেগো না।
Comments (6)