ক্ষেত খাইলোরে
আব্দুল কাদির মিয়া
===============
আমায় পাইলো রে কোন পাগলে
ক্ষেত খাইলোরে-
খায় ক্ষেত মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।
আমার ঘরে আমিই নাই আজ-
নাক ডাকে কার দমে,
পেয়াদা হাতের তালের পাখা-
আমায় দিয়া টানে।
একটু দিলে নড়াচড়া-
চর মারে জোড় দুই গালে,
ক্ষেত খাইলোরে-
খায় ক্ষেত মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।
অনেক আশার আম্রপালি-
আমার চৈতী কাঁঠাল বাগে,
সেই বাউকুলে রস মধুর টানে-
আমার শিশু মাগে।
আর একটুখানি চাইলে বেশি-
চড় মারে জোড় দুই গালে,
ক্ষেত খাইলোরে-
খায় ক্ষেত মিয়ার ছাগল ভূঁইয়া লাঙলে।
আমার রুই কাতলে ভরা পুকুর-
নারকেল গাছের সারি,
ফাঁকে ফাঁকে লেবুর বাহার,
তাঁর ফাঁকে সুপারি।
সখের বঁড়শি মাচায় বসে-
বায় কেরে তল তিন তালের,
ক্ষেত খাইলোরে-
খায় ক্ষেত মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।
আমার নাও আর আমার ছইয়ে-
গাঙ ধরিতে পারি,
দেখি নিরাগ গাঙে-
উলটা ঢেউয়ের আওড়া প্যাচের সারি।
আসমানে ঝড় নইরে কালা-
সব আমার পায়ের তলে,
ক্ষেত খাইলোরে-
খায় ক্ষেত মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।
মন্তব্য (7)