ঝঞ্জাটে মৃত্যুমুখী যান
আব্দুল কাদির মিয়া
================
এই বাংলা আর সেই বাংলা নেই
বাংলা মনের ধনী-
বিশ্ব চেনে সোনার বাংলা,
বাংলা গুনে মানে।
ঠক ঠকে রেল বাতাস বেগে-
পদ্মা মেঘনা যমুনার বুকে,
আজ ছুটছে গাড়ী উপর ধরে-
চির সবুজের দেশে।
সেই চাঁদনী ঝরা মলয় ছুঁয়ে-
ভাটির মাঝি পাল উড়ায়ে,
জলে গায় দরদে পল্লি ভাওয়াইয়া-
অকূল দরিয়ার মাঝে।
বাজে কাঁসি প্রভাত ভোরে-
মধুর আজান মিনার চূড়ে,
নেই ভেদাভেদ জাতের তরে-
আমরা বঙ্গবাসী।
দেশের তরে গর্ভ মোদের-
পরাণ খুলে হাসি।
তাই বলে কি রাহু রোষের-
শনির দশা থাকলো বসে?
না না এইযে কত গগন মুখী-
মা ভাই-বোন দুঃখের দুঃখী,
ওরা রক্ত চোখে গড়ান বুকে-
ফেলছে কত জল।
যার হাহাকার অগ্নিঝরে-
মারছে পুড়ে স্বজনারে,
সেতো মৃত্যুমুখী বাহক যানে-
বেহুশ চলিত চল।
আয়না হে দেশ বঙ্গবাসী-
সব একহাতে হাত মিলি,
শুধু মৃত্যুমুখী যানের তরে-
এক সড়ক গড়ে তুলি।
ঐ ঝঞ্জাটে যান চলার পথে-
কারোও সে জীবন-
যেন আর নাহি এক মৃত্যু ঘটে-
এই করি দৃঢ় পণ।
মন্তব্য (5)