সব হইবো তোর পর
আব্দুল কাদির মিয়া
===============
এই দেশে নাই শান্তিরে মন
কিসের বাঁধি ঘর,
দুইদিন পরে ছাড়িয়া যাবি-
সব হইবো তোর পর।

দালানকোঠা জমিদারি-
টাকা-পয়সা কাড়ির কাড়ি,
জমলো যত সময় তত-
কমলো বাঁচায় তোর।

ভাবলি যারে সুদিন আপন-
রইবেনা কেউ ঢাকবো কাফন,
দুইদিন পরে ছাড়িয়া যাবি-
সব হইবো তোর পর।

ঐ বাড়ি আজ নেই খোয়ালে-
সুখ ভরেনা মনের কলে,
আরো লইবো খুঁজে রাত পোহালে-
মন করে ধড়ফড়।

বুকের বামে ঠক-ঠকানি-
দমের কাটা ধরবো টানি,
থাকবো পড়ে আশার মানিক-
সব হইবো তোর পর।

সেই বাড়ি তোর হেলায় পড়ে-
খুঁটি বেড়া চালায় ধরে,
খাইলে জঙে ঘুনের পোকা-
সব করে নড়বড়।

সুরুজ আগুন মগজ পরে,
মারবো পুড়ে হিসাব ধরে-
ভবের লোভন ঘরের ছায়া সব-
কাড়িয়া নিবো তোর।