বাণী-১১
=====
এক কথা রেখো মনে-
শ্বাসে যতদিন,
বেঁচে আছি তাঁর চেয়ে-
নেই বড় ঋণ।

বাণী-১২
=====
গুনে গুনে নিঃশ্বাসের-
শোধ নিবে ঋণ,
রব-
জীবনের বেঁচে থাকা-
যত প্রতিদিন।

বাণী-১৩
=====
মায়ের বুকেতে যবে-
খেলে একটান,
মৃত্যু সেই প্রতিদানে-
নহে সে সমান।