আত্মা দেহের কথোপকথন
আব্দুল কাদির মিয়া
====================
তুমি বন আমি সিংহ
পালালে আমি রবেনা তোমার কোনো চিহ্ন।
চাহে তোমার তনু যদি-
মরিলেও রাখে তোমায় অক্ষয়।

তবে আমার ক্ষুধায় ন্যাশের ঝড় তুলিলে,
তুমি স্থির থেকো বন-
আমায় ভয় করোনা,
তা হলেই হয়।

আমি বনের প্রভু তুমি,
আমিযে শুধুই তোমার ঘর,
আমায় ভাংতে পারো তুমি-
গড়তেও পারো।
তবে কেমনে রুখিব তোমার ঝড়।

জন্মেছি আমি তোমায় ঘিরে,
সাজিয়া সহচরে।
অগ্নি কুঠার লয়েছি কাঁধে,
তোমার ইচ্ছের পরে।

নিঃশ্বাসে তোমার রেখেছি আমি,
গোলামের অবদান।
তোমারই উল্লাসে মাতিয়া আমি,
শুধার পেয়ালা করেছি তোমায় দান।

তাই দাসের মায়া হয় যদি ভাই,
তবে ত্রাসে পেয়ো ভয়।
সংযমির তরে চির শায়িত ঘরে,
তুমি আমায় করোনা খয়।