বাণী-৫ ও ৬
আব্দুল কাদির মিয়া
===========

বাণী-৫
======
আসিলে দর্পে যে-
হাঁটিয়া তুমি,
আমারই ছোট ঘরে।

খসিয়া সে বল শব-
বাহকের কোলে,
ফিরো নাকি তোমারই সেই,
প্রাসাদি দোরে?

বাণী-৬
======
বিদ্বানে নেই তুমি,
তবু ভাব ধরি।

যেন গলা বাঁধের উল্টো সেই-
বেঁধে নিলে ডুরি।