হৃদ বিচ্ছেদ
আব্দুল কাদির মিয়া
=============
আরও কাঁদতে চাহে
মন বড় আজ।
চোখ বলে দূরে সরে যেওনা,
চেয়ে থাকা ফেলে টেনে নিওনা,
দেখি তাঁরে আরও কিছু-
কিসে লাজ,
আরোও কাঁদতে চাহে মন বড় আজ।
ভুলে গিয়েছিনু যারে সেই দিন,
ভেঙেচুরে হৃদয়ের সাজঘর,
আমার ভুবন ঢেকে মিথ্যের ধীমানে যে,
খুঁজে নিলো জীবনের অনুচর।
পাড় ভাঙা নীড়ে আমি-
কিসে ভয় দেখে তাঁরই কালো সাজ।
আরও কাঁদতে চাহে মন বড় আজ।
এতো ফুরালো সে-
কেন আজই জানিনা,
চিনি আমি যারই সারা পৃথিবী।
সেতো খোঁজে কারে-
হৃদয়ের শত ডাক,
দেখি নিশি জাগা-
কান্না অনুস্মৃতি।
মুছে যাওয়া সেই পথে-
চেয়ে আছে কার দেখি,
ভুলে যাওয়া পুরোনো সেই-
ধরে সাজ।
আরও কাঁদতে চাহে মন বড় আজ।
চোখ বলে দূরে সরে যেওনা,
চেয়ে থাকা ফেলে-
টেনে নিওনা,
দেখি তাঁরে আরও কিছু-
কিসে লাজ,
আরও কাঁদতে চাহে মন বড় আজ।
মন্তব্য (16)