দুঃখের জন্ম সুখের আগে
আব্দুল কাদির মিয়া
================
দুঃখ সুখ ওরা দুই
বড় ছোট ভাই।

জনমের সাথী ওদের,
পিতা মাতা নাই।

ছোট বলে সুখ ভাই,
আমি শুধু কাঁদি।
চোখের জলেতে সাগর,
ভাসা ঘর বাঁধি।

তুমি ঘর বাঁধ রাজ,
রাজনের বুকে।
বুক ফাটা হাসে ওরা,
দেওয়া তোমার সুখে।

সুখ বলে দুঃখী ভাই,
চোখে এলো জল।
তোর দুঃখে কাঁদি আমি-
ভোজনে সকল।

জগতের মানুষেরা,
বলে তোর গুণ।
ওই- দুঃখ জল ভাসা ঘরে,
পেয়ে ওরা নুন।

আমি যেথা মানুষের হাসা ঘর বাঁধি-
তুই বিনা একজনও নেই সেথা খোদে।
পৃথিবীর মুখ খানি,
চাঁদিমার আলো।

জন্ম মুকুল ফুটে,
যেজনা দেখিলো।

ওই বুক ফেটে তুই,
এলি দুঃখ ভাই।
আর- কাঁদিয়া নাড়িলে বাহু,
হাসিলো সবাই।

তাই জনমের বড় তুই,
আমি পরে আসি।
আসলেই আমি তোকে-
বড় ভালোবাসি।