জীবন ভেলা
আব্দুল কাদির মিয়া
===========
হায়রে পোড়া প্রাণ
পুড়লি নিজে পোড়লো স্বজন-
পুড়লো দেশের ধন।
আর সইবে কতো মরার মতো-
ক্ষতের আঘাত প্রাণ।
মায়ের বুকে বিষাদ সিন্ধু-
অশ্রু নদীর জলে,
আজ বোন স্বজনে কাটছে সাঁতার-
শোকের আহা শূলে।
ঐ আকাশ বাতাস কাঁদছে ওরা-
নিভির ঢেকুর তোলে-
হায় শ্যামল সবুজ বৃক্ষ কাঁদে আজ-
হাশেম কর্ম ঘরের কুলে।
ঐ মৃত্যু আগুন গ্রাস করিতে-
তাপের লেলিহানে,
তবু শেষ চাইছে বিদায়-
যাই চলে যাই,
মাগো কাঁদিস না তুই আর বেলা নাই-
করিস দোয়া হাশর দিনে-
তোর দেখা যেন পাই।
হায়রে জীবন হায়রে জনম-
এই কি বিধির খেলা!
যে থাকতে সময়-
রাত্রি হলো,
শেষ ভাসলো জীবন ভেলা।
Comments (5)