গর্ব হীন জ্ঞান
আব্দুল কাদির মিয়া
===========
কবি না আমি কাব্য রচনা,
নহে মোর সাধনা।
গুণী কি আমি বিজ্ঞ বলুক,
সে ও নয় মোর বাসনা।

মোর লিখনি সে যার,
আমি শুধুই যে তাঁর।
সে যে জ্ঞান সৃজনি সম্ভার।

তাঁরে চিনিবার তরে,
মোরে জ্ঞানের বালুচরে-
ডাকে সে লুকিয়ে মোরে,
আঁকা পথ বেয়ে তাঁরে খুঁজিবার।
চলেছি আমি সে আক্কেল সমুদ্র মাঝে।

জীবন যে পথটুকু বাহিয়া।
কুড়ানো পথের শত অগণিত ধাপে,
আরও অকূল দরিয়া দেখি চাহিয়া।

ক্লান্ত হয়ে তাই ক্ষান্ত আমি,
পারিনি বুঝিতে যে বেয়ে সিঁড়ি সূচনার।
হবে কি সে বিজ্ঞ গুণী,
আর সৃজিবে কি-
কাব্য জ্ঞানের রচনা?