আয়রে পরান
আব্দুল কাদির মিয়া
===========
যায়রে যায়রে যায়
যায়রে বেলা যায়-
সেতো আসেনা,
আয়রে.........
আয়রে পরান-
আর আমার বাঁচেনা।
শাপলা হাতে-
আছি আমি দাঁড়িয়ে,
টগ বগে ঐ পদ্ম ফোটা,
আনবি ছিড়ে লাল সাদা টা,
তাইতো আমি-
দু হাত আছি বাড়িয়ে।
ঝড়ো হাওয়া-
টাপুর টুপুর,
বৃষ্টি ঝরে কালো দুপুর,
যায়রে যায়রে যায়-
যায়রে বেলা যায়-
সেতো আসেনা,
আয়রে..........
আয়রে পরান-
আর আমার বাঁচেনা।
আসবি না তুই আর ফিরে,
এখানে-
এক কাপড়ে কই গেলি তুই,
জানলে আমি-
যেতাম চলে সেখানে।
এই জীবনের একটি বেলা-
কাটলো না যে তোকে ছাড়া,
আজ চলে যায় কত বেলা,
তোর কি আমায় একটু মনে পরেনা?
যায়রে যায়রে যায়-
যায়রে বেলা যায়-
সেতো আসেনা।
আয়রে......
আয়রে পরান আর আমার বাঁচেনা।
Comments (5)