একটু বদলে যাই
আব্দুল কাদির মিয়া
===========
হে মন তুমিতো প্রানের ভাই
এসোনা মোরা নিজেরই তরে-
একটু বদলে যাই।
দেখোনা একটু ভাবনা করে-
চক্ষু বুজে নিঝুম ঘরে,
করছি কি আর দিনগুলো সব,
কাটছে কেমন করে।
হে ভাই-
আর কি সময় আসবে মোদের?
দায়গুলো সব বোঝা কাঁধের-
যদি কাঁধেই থাকে-
বাঁচবো কি মোরা?
ঐ কফিন মরা মরে।
ওহে নিশির শেষে শয়ন ত্যাগে-
ঐ আজান ধ্বনির একটু আগে,
উঠনা হে ভাই চুপটি করে,
মোরা স্বর্গ দোরে যাই।
তাঁর তরে পাক ওজু করে-
চার রাকাতের নামাজ সেরে-
দেখবি সালাম ফিরার সাথেই,
সেই চাবি হাতে পাই।
তারপরে ভাই ফজর পড়ে-
ঐ ভোরের সূর্য উঠলে পরে-
কাঁধের বোঝা দায়গুলো সব,
ন্যায়ের রশি ধরে।
সকল কর্মগুলো ধর্ম জোরে-
এক এক করে বাঁধন সেরে-
এশা পড়েই দেখবি মোরা-
ঐ স্বর্গেতে ঘুমাই।
স্বর্গ সুখের বর্ণন গুলো-
কেহ বলতে নাহি পারে,
যতই বলা শেষ নাহি তাঁর-
আরোও শত বাড়ে।
যেথা দুগ্ধ সুধা নহর বেয়ে-
সোনার পাখি উঠছে গেয়ে-
বাতাস ভরে উড়ছে কেহ,
ঘুরছে কানন জুড়ে।
মর্মর ইয়াকুত মারুয়ারিদ প্রবাল-
পান্না খচিত হীরকের পাল।
সবই রয়েছে লেপন পাতল ধরে,
কানায় কানায় সুশ্রী ভরে,
স্বর্ন রূপার অঢেল কারুতে-
সবই সে নিজের তরে।
হে মন-
তোমার অনন্ত জীবন সুখগুলো সেই-
চায়না পেতে ভাই?
তবে এসো না মোরা নিজেরই তরে-
জংগুলো সব পূন্যে ঝেরে,
হৃদয় রঙে জরদ হলুদ,
একটু বদলে যাই।
মন্তব্য (15)