কেমনে বাঁচাই তাঁরে
আব্দুল কাদির মিয়া
-------------------------
ঘর যে আমার কান্দে ফাঁদে পড়ে
সাঁই বিধিরে,
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
যে দিকে চাই দেখি শুধু-
বানের জলে ভাসি,
তাঁর সাথে জ্বর কাঁপায় যেমন-
চেতন হারা কাশি।
কুল কিনারা পাই না খুঁজে,
আমি কুল কিনারা পাই না খুঁজে-
কান্দে ঘর পড়োশি,
সাঁই বিধিরে,
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
ঘর যে আমার কান্দে ফাঁদে পড়ে।
সাঁই বিধিরে,
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
জীবন ভরে কষ্ট করে-
তিল তিলে জমাইয়া
যে ঘর টারে বান্ধি নিজে-
ঘর পোষেরে লইয়া।
হাতের ঠোসা রইলো হাতে,
আজো হাতের ঠোসা রইলো হাতে,
বুঝি ঘর নিলো ভাঙ্গিয়া-
সাঁই বিধিরে।
আমি পথ হারাইয়া-
কেমনে বাঁচাই তাঁরে।
মন্তব্য (8)