আমরা মানুষ একসমান
আব্দুল কাদির মিয়া
----------------------------
নেই ভেদাভেদ জাতের কসম
আমরা সবি একি জাত।
সুন্দরে সব সত্য মোরা,
নিশ্বাসে এক বিশ্ব নাথ।
রক্তপাতে রক্তক্ষরণ ভক্ত,
ন্যাশের বাধে গোল।
ওরাই শুধু নেই মানুষে,
মানুষ কুলে নামের ভুল।
ভাই মোরা সব বিশ্ববাসী,
এক চোখে জল মুখে হাসি।
এক হাত,পায়ে লড়বো মোরা,
মতের শিলায় এক শাণে।
জীব কুলে সব ভূবন বলয়ে,
আমরা মানুষ একমানে,
স্বর্গ কহে ধর্ম অচিন,
আমার কোলে এক সমান।
ঈশ্বর গড়া আজ্ঞা খানি,
যার পুজোতে বহমান।