শশি,নি বদন
অাঃ কাদির মিয়া
-----------------------

কে গো, শশি,নি বদন কোনে
তিলকের ঠাই।
সেতো, ভুবন বিরাগী এক-
তনুকে কাঁদায়।

মেঘের অাড়াল হতে কিরনের জ্যোতি,
তোমায়,ছুঁইতে পারেনা যেন-
প্রখর তেজিয়ো অার,
তাই, দু হাত বাড়িয়ে দেখি-
তারে, করে সে মিনতি।

তুমি দেখোনি তারে?
যদি মরুর গহীনে চলে-
তৃষ্ণার স্রোতে ঝড় বহে প্রান,

চাহে কিছু এই যেন -
মৃত্যুর মুখে ফোঁটা জল।
তবু ও দেখিবে তাঁরে-
নহে দূর, পিছু ফিরে,

নহে ক্লান্ত নহে শান্ত-
যেন, মৃত্যু মুখরে এক,
সেবকের মুখ,

হাত বাড়িয়ে বলে, করো জল পান।
মিনতি
অামার সোরাই দিয়ে,
মৃত্যুর পর-
তুমি,আমার কবরে কিছু -
জল করো দান।