নতুন বছর খানি
নতুন বছর খানি
অাঃ কাদির মিয়া
-------------------------
খুশির জোয়ার বয়ে অাসুক
নতুন বছর খানি।
মায়ার পৃতি উথলে উঠুক,
সবার মনে প্রানে।
শুভ সকাল, শুভ সন্ধা,শুভ জীবন তরে।
উঠুক, চাঁদ বদনি কঁচি মুখে,সোনার হাসি ভরে।
প্রভাত জেগে উঠলে পরে,
উঠবো জেগে ঘরে ঘরে।
মনের দুয়ার খুলবো অাজি,
নতুন করে পণ।
পাক জবানে চোখ বুজিয়া,
বলবো প্রভু দাও মুছিয়া।
মনের অাধার সবার তরে,
সব মোরা অাপন।
সকল চাওয়া সকল পাওয়া,
মোদের তরে তোমারি দয়া।
রক্ত পাতে অার নাহি চাই,
বিন্দু ফোঁটা লাল।
ঘুম পাড়ানি মাসির গানে,
ঘুম যেন পায় শিশুর প্রানে।
বাবার শোকে অার নাহি চাই-
বুক ভাসা চোখ জল।
মন্তব্য (4)