দাও কিছু দাও
দাও কিছু দাও
অাঃ কাদির মিয়া
----------------------
দাও কিছু দাও দয়ার হাতে
দেশ দরদি ও,ভাই।
ফুলকুঁড়ি সেই বাগের হাটের
আব্দুল্লার বাঁচায়।
ডিসেম্বরের দুই তারিখে প্রথম অালো মেলে,
দেখি, মৃত্যু মুসি এই শিশুটি-
মরন খেলা খেলে।
ওরা দেশের বুকের রতন-
খুশির মানিক হেসে।
দঃখ জীবনের সন্ধাখানি-
তুলবে আলোয় ভেসে।
যদি, একটু খানি চোখ বুজিয়া-
মনের চোখে দেখি।
আব্দুল্লা সে আমার খোকা-
যে মায়ের সে দুঃখি।
অাজ বাবার কান্না, মায়ের রোদন-
না সহিতে পেরে।
অামার কলম ডাকছে ও, ভাই-
দাওনা কিছু ওরে।
মানুষ মোরা সৃষ্টি সেরা-
অধম কবি বলে।
কিসের তরে ঐ সে দলিল-
নিজেকে পরের তরে।
Comments (4)