কার বুকেতে মারলি ছুরি
আঃ কাদির মিয়া
______________
কার বুকেতে মারলি ছুরি,
দেশের চোখে জল।
মায়ের বুকে অশ্রু নদী,
ভাসে ক্রিকেট জুয়ার বল।

যম দানবের অনল ঘেরা,
মুখের ভাষা বন্ধি কারা।
খড়গে পাতা এ দেশ মাটি,
রক্ত গড়া দানে।

লক্ষ শহীদ নর-নারী কুল,
ফুটালো যারা মুক্তির সে ফুল।
আজ গুমরে কাদে স্বজন হারা,
দেশ মা নাড়ির টানে।

ঐ উড়বে নিশান পত পতিয়া,
খেলবি তোরা গা ভাসাইয়া।
লড়বি তোড়ে ধরবি টেনে,
দেশের শক্তিমান।

হারলে সেথা নেই কোন ভুল,
উঠবে গলায় লড়াকু ফুল।
মাল্য দানে ঢল বাহবা,
মিলবে সেই ইনাম।