ইচ্ছে কথা
মনের কিছু কষ্ট আছে
কেউ এলোনা ধারে-কাছে।
ঝরছে জলে চোখের ব্যথা
বুঝলোনা কেউ ইচ্ছে কথা।
ঠোঁটের একটা দুঃখ আছে,
বললো আমায় গোপনে
ভালোবাসার ছোঁয়া আছে
এমন চুমু চায় সে একবার জীবনে।
সবাই বুঝায় দৈর্য ধরো
আসবে সময় ফাগুনে,
আমাকে বুঝে না কেউ
পুড়ছি মনের আগুনে।
Comments (4)