সংযমী চোখে কি বললে ?
আমার আপত্তি নেই;যদি
তুমি পাপড়ি ছুঁয়ে দাও

আমার বুকের আঁচে
তোমার সুপ্ত কামনা সেঁকে নাও
লোকে যা বলে বলুক ,

নকল অভিমানে বেশতো বুঝালে,
পাখি ধরার উষ্ণতার অনুভবে
আরও একবার বিভোর করতে

তোমার এলানো গালে
আমার নাকটা সেদিন ডুবেছিল
আমার উষ্ণ ঠোঁট শীতল হয়েছিল

তুমি আসবে সন্ধ্যা সাড়ে পাঁচে
আমি ক্লান্তির ঝোড়ো শ্বাসে
উড়িয়ে দেব প্রেমের নিশান ।