মানবতার আঁতুড় ঘরে সংকীর্ণতার চোরা স্রোতে মূল্যবোধ আজ তলিয়ে গেছে,
হৃদয় কুসুম বিকশিত হবার আগেই স্বার্থান্ধ কীটের তাণ্ডবে মূর্ছা যায়।

চশমার ফ্রেমে হিমের জমাটি ঝাপসায় হৃদ্যতা হয়েছে ফিকে,
আজ শুধু মনের ভিতরে মন পোড়ার গন্ধ।

মহানুভবের প্ল্যাটফর্মে অনুদারের সম্মেলন চলছে পুরোদস্তুর,
ভ্রাতৃত্বের জলসাঘরে সতীত্ব হরণের কাওয়ালি।

সবুজ কার্পেটের তলে কীটেরা ভোজ করে চলেছে অহরহ,
অত্যাধুনিকের ব্যানারে অপূর্ণ ভ্রূণ নিয়ে শিকারী কুকুরের ছেঁড়াছিঁড়ি দৃশ্য।