বুকের ক্যানভাসে তোমার আলেখ্য
মনের গহনে তোমার আবেশ
রন্ধ্রে রন্ধ্রে তোমার আয়াম
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l

নকশি কাঁথায় শুইয়ে দিয়ে
রামধনু রং ছুঁইয়ে দিয়ে
প্রণয় ক্ষীরে বসিয়ে দিয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l

সবুজ-পোষে স্নেহ দিয়ে
জল টলটল দীঘি হয়ে
ধুধু মনে কুসুম হয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l

শ্যাম মোহিনী দুপুর বেলা
গহ্বর ভরে ছন্দে মেলা
রিনিঝিনি নূপুর বোলে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l