মধুচন্দ্রিমা প্রশান্ত কুমার ঘোষ · কবিতা · 2017-01-23 · 597 ভিউ হিমেল শীতে পূর্বের জানালা খুলেছি এক ফালি রোদ আমার বিছানায়, বিছানাটা রোদের সাথে দাম্পত্য সুখে আমি লোভাতুর, বিছানার সতিন হলাম রোদ আমায় আলিঙ্গন করলো, রোমকূপে রোমাঞ্চ হাত বাড়িয়ে দরজাটা ভেজালাম । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)