আমিও একদিন বৃষ্টির জলে ভিজবো
মা আজ অঝোর বৃষ্টিতে ভিজে নিঃশব্দে
কী অভিমান, কী অভিযোগ রইলো অজানা
বৃষ্টির ঝিরঝির শব্দ যেনো মিহি কোরান
একবুক পাথর কষ্ট,জলহীন দুই নয়ন
সন্ধ্যা মালতী গাছটায় নানা রংয়ের ফুল
এক ঝটিকা বাতাসে মায়ের সাদা কাপড়
আমার কপালে ভিজে দিয়ে যায়।
মানুষের পদচারণায় মুখরিত চারিদিক
মুখে মুখে একটা রব মাটি হতে সৃষ্টি মাটিতে মিশবে
মায়ের পাশে দাঁড়িয়ে নির্বাক আমি
ঝড়ো হাওয়ায় মানুষের ছুট
মনের আনন্দে মায়ের পাশে বৃষ্টিতে ভিজি
মা একগুচ্ছ ফুল দিয়ে বরণ করে আমায়।
মন্তব্য (3)