সরকারী চাকরী করি।
আমি একজন ছোটখাটো চাকরীদার
মাইনা পাই কত আর ।
তবে চালচলনে থাকতে চাই জমিদার
তাইতো ঘুষ খাই এবং অন্যদেরও খাওয়াই।
বাড়ি চাই গাড়ি চাই বাচ্চাদের বিদেশ পাঠাই
এত টাকা কোথায় পাই তাইতো আমি ঘুস খাই।
জানি আমি হারামেতে আরাম নাই
তাইতো ভাই দাড়িটা আরো একটু বাড়াই।
নীতিতে অটল থাকি বসদের ভালোবাসি
মাঝে মাঝে মক্কা মদিনাও স্বপ্নে দেখি ।
হাতে তসবি মুখে কলমা ভালোবাসা
আমার এমনিতে পাওনা ।
শুনেন হে জনগণ আমিতো নয় কারো আপনজন
তাই আমায় শায়েস্তা করা অতি প্রয়োজন ।
আপনার পাশেই আমার অট্টালিকায় বাস
দুদকে খবর দিয়ে আমায় দিন না বাঁশ।
মন্তব্য (16)