লেখাপড়া
স্নাতক (সম্মান) ১ম বর্ষের (২০১৩-১৪) ভর্তিসংক্রান্ত কাজে অংশগ্রহণ করি। নেটওয়ার্ক সমস্যার কারনে বিব্রতকর অব্যস্থার মুখোমুখি হতে হয়। অধিকাংশ শিক্ষার্থীরা প্রকাশিত বিজ্ঞপ্তি না পড়ে সরাসরি অফিসে এসে তথ্য জানতে চায়। কলেজের সবগুলো নোটিশ বোর্ডে, প্রধান ফটকে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছি। তারপরে ও নোটিশ যেন তাদের চোখে পড়ে না। অনার্স ইনকোর্স পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা ফোন করে জানতে চায় পরীক্ষা না দিলে সমস্যা হবে কিনা। কোনদিন ক্লাসে দেখিনি এ ধরনের ছাত্ররা পরীক্ষার আগের দিন এসে সাজেশন চায়, তা ও এখুনি দিতে হবে, নয়তো চলে যাবে- যেন আমারই দায় পড়েছে। নিয়মিত ক্লাস করেছি, সিলেবাস শেষ করে দিয়েছি। ক্লাসে উপস্তিতির খবর নাই, বলে কিনা সাজেশন তো অনেক বড়। যেন ছেলের হাতের মোয়া পেয়েছে ! আমরা যেন বিশ্ববিদ্যালয়ে পড়ে আসিনি, ভাল রেজাল্ট এমনি এমনি করিনি, মাথার ঘাম পায়ে ফেলেছি। ১০০% ক্লাসে উপস্তিত হয়েছি, দিনরাত পড়ালেখা করেছি, টার্মটেস্ট, এসাইনমেন্ট, সেমিনার, লাইব্রেরী ওয়ার্ক.... ইত্যাদি মিলিয়ে তবেই ভাল রেজাল্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ও অনেকে ভাল রেজাল্ট করে বিসিএস কোয়ালিফাই করে। আর তারা (ইংল্যান্ড, আমেরিকার স্বপ্নপিয়াসীরা) মনে করে পরীক্ষায় পাসটা গাছে ধরে, নাড়া দিলেই পড়বে। তাই যদি মনে করে তাহলে বলি "ও বাবুরা অনার্স পড়তে এসেছ কেন ? টাইন্যা টুইন্যা মেট্টিক পাস (TTMP) কইরা যাওককাগি (চলে যাও) তোমাদের স্বর্গরাজ্যে (UK/USA)।"
Comments (2)