মঙ্গলপুর শরীফ আহমাদ · Poems · 2017-05-14 · 1184 views তোমার এ ঘর শত সাধনার ধন শত বাসনার অশ্রু সাগরে গড়া মায়া মমতায় রেখেছো বুকের মাঝে চিরনিশিদিন সকাল, দুপুর, সাঁঝে। তোমাদের ঘরে ঝরুক করুণাধারা হৃদয়ে হৃদয়ে বয়ে যাক প্রেম ধারা মায়া মমতায় হয়ে থাক ভরপুর তোমাদের এই শত কোটি ঘর হোক মঙ্গলপুর। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)