কথায় বলে কথা দিয়ে জয় করা যায় মন
কথার ফলেই নানান সময় সৃষ্টিও হয় রণ।
অনেক লোকই কথা দিয়ে কথার মালা গাঁথে
যে পারে না সে-ই বলে কী হয়েছে তাতে?
কেউবা বলে কম কথাতে মেধার খরচ কম
বেশি কথার লোকগুলো সব শান্তি সুখের জম।
মানুষ তবু বলছে কথা গাঁথছে কথার মালা
প্রয়োজনে কি দিতে পারে মুখের মাঝে তালা?
==০==
Comments (2)