তোমার চোখে চোখ রাখতেই
চোখ পড়েছে বুকে
তোমার সরলতা উড়নায় ডেকে
প্রেমের বন্ধনে দিয়েছো বেঁধে ।

সাজ সাজ আকাশ মানিয়েছে বেশ
তোমার রূপ আর অঙ্গ কেশ
পাগল না হয়ে যায় না থাকা
এই না মনে জেগে উঠে ভালবাসা ।

ভাল মন্দ ভেবে কি হবে
তোমাকে দেখার পরে যায় ভুলে
মার ছার কাট হবে,হবে কি যন্ত্রণা ?
এ মন তা ভেবে করে না যে ভালবাসা ।