কন্যা লাগাম দাও মুখ তোমার
বইলোনা আর তুমি
এই দেখো ভালোবাসার পয়গাম আনছি আমি
কন্যা চোখ খোল
কন্যা চোখ খোল একবার দেখো
আমায় কিংবা শত মুখ
প্রেমে পড়লে বুঝবে সখি
কত আছে সুখ ?
ভালোবাসার কদর কত রূপের মতো
চোখের পড়েনা পলক
এক নজর দেখলে তোমায়
দেখি আনন্দেরই ঝলক ।
আমায় ভালোবাসো নাইবা বাসো
তাতে দুঃখ নাই
প্রেম নামের সুখ পাখিটা
ধরো একবার তাই ।
ভেবে দেখো কি পেয়েছি ?
আমিও তাই
অবশেষে যাচাই করে দেখি
তোমায় আমি চাই
তোমার ভালবাসা চাই
নইলে আমার মরণ বুকে
হবে কবু ঠাঁই ।